বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

কাজাখস্তানকে উড়িয়ে এএইচএফ কাপের ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : এএইচএফ কাপ হকিতে আশরাফুলের হ্যাট্ট্রিকে কাজাখস্তানকে উড়িয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। শনিবার বিকেলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে ১-৮ গোলে পরাজিত করে বাংলাদেশ হকি দল। ম্যাচের ৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির পুশে সারোয়ারের থামানো বলে আশরাফুল ইসলাম ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন। ৯ মিনিটে একই কম্বিনেশন থেকে দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে নেন আশরাফুল।

এছাড়াও ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান, ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল, ৪১ মিনিটে পিসি থেকে আশরাফুল, ৪৫ মিনিটে পিসি থেকে খোরশেদুর গোল করেন। ৪৯ মিনিটে জিমি ও ৫১ মিনিটে সোহানুর রহমান সবুজ ফিল্ড গোল করলে ব্যবধান ৮-০ হয়। ৫৫ মিনিটে আমানের গোলে ব্যবধান কমিয়ে ৮-১ করে কাজাখস্তান। আগামীকাল রবিবার ওমানের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। এএইচএফ কাপ হকিতে তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit