বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৬০৩ মিনিট ক্রিজে থেকে ৪২৫টি বল খেলে ক্যারিয়ার সেরা অনবদ্য ওই ইনিংসটি খেলেন পাকিস্তান অধিনায়ক।

পাশাপাশি ১০৪ রানের অপর এক অনবদ্য ইনিংস খেলে উত্তেজনা ছড়ানো করাচি টেস্ট ড্র’তে ভূমিকা ছিল মোহাম্মদ রিজওয়ানেরও। তবে বাবরের ইনিংসের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।  

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে বাবরের প্রশংসা করে একটি টুইট করেন ভন। সেখানে তিনি লিখেন, ‘এই বিষয়ে কোনো প্রশ্ন ছাড়াই আমি মনে করি এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার হলেন বাবর আজম, সব ফরম্যাটেই দুর্দান্ত করছেন তিনি।’

ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, বাবরের ইনিংসের কল্যাণেই করাচিতে হার এড়াতে পারে পাকিস্তান।

ম্যাচের চতুর্থ দিন সকালেই পাকিস্তানকে জয়ের জন্য ৫০৬ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে মাত্র ২১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর জুটি বেঁধে দিনের বাকী সময় আর কোনো উইকেট পড়তে দেননি ওপেনার আব্দুল্লাহ শফিক ও বাবর আজম। 

বাবরের ১০২ ও শফিকের ৭১ রানের সুবাদে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ১৯২ রান করেছিল পাকিস্তান। তবে পঞ্চম ও শেষ দিনে শফিক ৯৬ রানে থামলেও, পাকিস্তানের হয়ে লড়াই করেন বাবর ও রিজওয়ান।

তাই প্রায় দু’দিনে ১৭১ দশমিক ৪ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্যভাবে করাচি টেস্ট ড্র করে পাকিস্তান। 

উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করা বাবর আজম প্রথম ইনিংসে ৩৬ রান করার পাশাপাশি ৭ রানের বিনিময়ে ১টি উইকেটও নেন পাক ক্যাপ্টেন।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit