বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ইউনাইটেডকে হারিয়ে শেষ আটে অ্যাথলেটিকো

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৩০ Time View

 

স্পোর্টস ডেসক্ : ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে ক্লাবটি।  দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রাখল দিয়েগো সিমিওনের দল। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা। দুই দলই পেয়েছিল ভালো কিছু সুযোগ। উভয় গোলরক্ষক করলেন দারুণ কয়েকটি সেভ। এর মাঝে ব্যবধান গড়ে দিলেন রেনান লোদি। ইউরোপ সেরার মঞ্চে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদির প্রথম গোলের উপলক্ষটা দারুণ জয়ে স্মরণীয় হয়ে থাকল।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন অ্যালেঙ্গা। ব্রুনো ফার্নান্দেসের ক্রসে কাছ থেকে তরুণ সুইডিশ ফরোয়ার্ডের প্রচেষ্টা মাথা দিয়ে রুখে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। দুই মিনিট পর দুর্দান্ত এক সেভ করে ইউনাইটেডের ত্রাতা দাভিদ দে হেয়া।  খেলার ৩৪তম মিনিটে অ্যাথলেটিকোর জোয়াও ফেলিক্স জালে বল পাঠালেও গোল মেলেনি, অফসাইডের কারণে। এর ছয় মিনিট পর এগিয়ে যাওয়ার উল্লাসে ফেটে পড়ে সফরকারীরা। ফেলিক্সের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান অঁতোয়ান গ্রিসমান। আর হেডে গোলটি করেন লোদি। 

চ্যাম্পিয়নস লিগে ২৫তম ম্যাচে প্রথম গোলের স্বাদ পেলেন ২৩ বছর বয়সি এ ফুটবলার। বিরতির আগে ডি-বক্সের বাইরে থেকে চেষ্টা করেন ফার্নান্দেস। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি সুযোগ পান অ্যালেঙ্গা। ফার্নান্দেসের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একজনের বাধা এড়িয়ে তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৫২তম মিনিটে দে পলের শট ঠেকান দে হেয়া। ৬৭তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। নেমানিয়া মাতিচ, অ্যালেঙ্গা ও ফার্নান্দেসের জায়গায় নামেন স্কট ম্যাকটমিনে, মার্কাস র‌্যাশফোর্ড ও পল পগবাকে। বাকি সময়ে আক্রমণে আধিপত্য করেও গোল আর পাওয়া হয়নি ইউনাইটেডের।এই নিয়ে চতুর্থ ও ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠল পর্তুগিজ দলটি। আগে কখনই শেষ আট পার হতে পারেনি তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit