বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

প্রাইম দোলেশ্বরের ঘটনায় বিব্রত বিসিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর ঠিক আগমুহূর্তে হঠাৎ করেই নাম প্রত্যাহার করে নেয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দোলেশ্বরের এমন ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার লিগের টাইটেল স্পন্সর ঘোষণা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ক্রিকেট বোর্ড। 

সুজন বলেন, এ বিষয়টা আমরা টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি এবং ১১ দল নিয়েই সূচি করতে বাধ্য হয়েছি। আমাদের কাছে আর কোনো সুযোগ ছিল না। বোর্ডকে সিদ্ধান্তের জন্য দেওয়া হয়েছে, বোর্ড সিদ্ধান্ত নেবে। আইনি ব্যবস্থা নেওয়াসহ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো চলছে। শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা ভেবেই নেওয়া হবে।

বিসিরিব সিইও আরও বলেন, এটা আমাদের জন্য একটু বিব্রতকর যে, টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি একটা দল অংশ নিচ্ছে না বাংলাদেশের প্রধান একটা লিগে। ইতোমধ্যে সিসিডিএম বৈঠক করেছে এবং তাদের ছাড়াই আমরা সূচি করতে বাধ্য হয়েছি। বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কেন কী কারণে দোলেশ্বর টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল? এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, তারা নির্দিষ্ট কোনো কারণ বলেনি। লিগে অংশ নিতে অপারগতা জানিয়েছে। লিগের বাইলজ দেখে, বোর্ডের সংবিধান অনুযায়ী দোলেশ্বরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit