মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

গনতান্ত্রিক বাম ঐক্য এর হরতালের ডাক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১২৯ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : আজ ১৩ মার্চ ২২ রোজ রবিবার গণতান্ত্রিক বাম ঐক্য এর উদ্যোগ জাতীয় প্রেসক্লাব এর সামনে সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য এর সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম। বক্তব্য রাখেন কমরেড হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাম্যবাদী দল ( এম এল)। আবুল কালাম আজাদ, আহবায়ক, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (ঝউচ)। হারুন আল রশীদ খাঁন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রগতিশীল গণতান্ত্রিক দল (চউচ)। সমাবেশ থেকে ২৮ মার্চ ২২ তারিখ অর্ধবেলা হরতালের ডাক দেয়া হয় এবং বাংলাদেশের গ্রাম-শহরের সকল মানুষকে হরতাল পালনের আহবান করা হয়। কেন এই হরতাল ডাকা হয়েছে নিম্নে তার কারন।
প্রিয় দেশবাসী,
গণতান্ত্রিক বাম ঐক্য বার বার বলে আসছে অসাধু ব্যবসায়িদের সিন্ডিকেটের সাথে সরকারের কিছু অসাধু আমলা ও মন্ত্রিরা যোগ-সাজস করে সিন্ডিকেট তৈরি করে চাল ডাল তেল পেয়াঁজ লবন ও এলপিজি গ্যাসসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।১। ২০২২ সালে সয়াবিন তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে ১০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ব্যবসায়িরা। ২। ২০১৯ সালে পেয়াজের সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকা। ৩। ২০২১ সালে চালের বাজারে সিন্ডিকেট করে বস্তায় ৩ শত টাকা বৃদ্ধি করে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা।
শুধু চালডাল তেল লবন নয় এখন মাছ মাংস সহ যাবতীয় কাঁচাবাজার সিন্ডিকেটের দখলে। এই সিন্ডিকেটের লুটপাটের কারনে আজ মধ্যবৃত্ত নিম্ন  মধ্যবৃত্ত দরিদ্র ও হত দরিদ্র মানুষের খাদ্য তালিকা থেকে মাছ মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হত দরিদ্র মানুষ তার সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছে। এই মূহুর্তে গণতান্ত্রিক বাম ঐক্য মনে করে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অসাধু ব্যবসাীয় ও সরকারের কিছু অসাধু আমলা ও কিছু অসাধু মন্ত্রীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া উচিৎ। তাই গণতান্ত্রিক বাম ঐক্য ২৮ মার্চ ২০২২ রোজ সোমবার অর্ধবেলার হরতালের আহ্বান করে এবং বাংলাদেশের গ্রাম শহরের সকল মানুষকে হরতাল পালনের আহ্বান জানাই।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit