মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

আমাদের সবার উচিত সাকিবের পাশে থাকা: পাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক :  সাকিব আল হাসান ও বিসিবিকে নিয়ে এ কয়দিন আলোচনা কম হয়নি। ছুটি চাওয়ার পর বিসিবিও তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল। ক্যারিয়ারের পরের পরিকল্পনা নিয়ে শনিবার (১২ মার্চ) বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শনিবার বিসিবি সভাপতি বললেন, আগামীকাল (রবিবার) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। খেলবেন ‍দুই ফরম্যাটেই। আমাদের সবার উচিত সাকিবের পাশে থাকা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, গতকালও হয়েছে। আজকেও (শনিবার) কথা হয়েছে। আমরা পুরো বছরের প্লানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি (চুক্তিতে), তিনটা ফরম্যাটেই অ্যাভেইলেবল থাকব। বোর্ড ডিসাইড করবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেওয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকব।’

এর আগে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে বিজ্ঞাপনের কাজে দুবাইয়ের বিমান ধরেছিলেন সাকিব। গত ৬ মার্চ দুবাইয়ের বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়। কিন্তু তাতেও আলোচনা-সমালোচনা যেন শেষ হচ্ছিল না।

কিউএনবি/অনিমা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit