রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’

‘ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৭২ Time View

 

ডেস্ক নিউজ : সুপ্রিম কোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেছেন, দ্রুততর সময়ের মধ্যে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার। আর এই অঙ্গীকার পূরণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে ও আইনের বিধান অনুসরণ করে কাজ করতে হবে। আজ শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কনফারেন্স রুমে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে’ তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ে সকাল ১০টার মধ্যে নিম্ন আদালতের কার্যক্রম শুরু করতে হবে।

যাতে মামলার অনেকাংশ জট ও বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে আসে। আলোচনাসভায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ উপস্থিত ছিলেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডিএমপির বিভিন্ন থানার ২৫ জন ওসি, বিভিন্ন জোনের ডিসি, পিবিআই, র‍্যাব, দুদক, মাদক, জেল, পিপি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফিরোজুর রহমান (মন্টু), বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি ও বিচার বিভাগীয় কর্মকর্তা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit