বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পুতিনকে টেলিফোন করবেন এরদোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান পুতিনের সঙ্গে ইউক্রেন নিয়ে কথা বলবেন। 

এর আগে গত সপ্তাহে  এক বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট  এরদোগান বলেছিলেন, তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারো সঙ্গেই সম্পর্ক ছিন্ন করতে পারবে না। তার আগে গত রোববার তিনি রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। ১৯৩৬ সালের মন্ট্রিক্স কনভেনশন অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে দার্দেনেলিস ও বসফরাস প্রণালী আটকে দিয়ে ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে যোগাযোগ বন্ধ করে দিতে পারে তুরস্ক।

এরদোগান ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোর অবস্থানকে ‘দ্বিধাগ্রস্ত’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেন। তিনি বলেন, এটি একটি ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার লক্ষণ।এরদোগান আরও বলেন, তুরস্ক ন্যাটোসহ সব জোটকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। তবে এ অঞ্চলের দেশগুলোর ‘জাতীয় স্বার্থ’ এড়িয়ে যাবে না তুরস্ক। তবে  তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit