শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় এক মানব পাচারকারী আটক ১ নারী উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১১৪ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সুলাইমান হোসেন (৪৯) নামে এক মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে উদ্ধার করা হয়েছে। আটক মানবপাচার কারীর বিরুদ্ধে চৌগাছা থানায় মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। চৌগাছা থানা মামলা নং ০৪ তারিখ ০৪-০৩-২০২২ ইং।
৩ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি মাঠে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে আসা একনারীকে উদ্ধার করেছেন বিজিবি। এ সময় এক মানবপাচারকারীকে আটক করা হয়। আটক সুলাইমান হোসেন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বড়বাড়ী গ্রামের মৃত সিকেনদার গাজীর ছেলে। আটক সুলাইমান হোসেন কাছ থেকে একটি ইজিবাইক, ভারতীয় রুপি ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বর্ণি ক্যা¤েপর বিজিবি সদস্যদের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর সীমান্তের ২/৩শ গজ বাংলাদেশের মাঠের মধ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় আসামী সুলাইমান হোসেনকে আটক করেন তারা।এ ঘটনায় উদ্ধার ভিকটিম হলেন, ঢাকা জেলার যাত্রাবাড়ী উপজেলার মানিকনগর এলাকার মোশারফ মেম্বরের মেয়ে সিনিহা আক্তার মৌসুমি (১৭)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ভিকটিম জানান, তাকে ভারতে ভালো কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে পাচারকারীরা।বিজিবি ও চৌগাছা থানা সূত্রে জানা যায়, করোনা শুরু হওয়ার পর থেকে চৌগাছার সীমান্তের অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ, তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেয়ার নামে পাচার করে থাকে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটতে থাকে।

সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি সোমবার গভীর রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড়আন্দুলিয়া মাঠে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে সীমান্তে রাখা নারী-শিশুসহ ৬ জনকে উদ্ধার করেন বিজিবি। এ সময় ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫) নামে দুই মানবপাচারকারীকে আটক করা হয়। ৮ জানুয়ারি শহরের পাঁচনামা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও তিন পাচারকারীকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব)। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেফতার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।

পুলিশ ও বিজিবি সূত্রে আরো জানা যায়, ২০২১ সালের জুলাই মাস থেকে ৪ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত চৌগাছা থানায় মানবপাচারের অভিযোগে ছয়টি মামলা হয়েছে। চলতি বছরে এনিয়ে কয়েক দিনের ব্যবধানে তিনটি মানবপাচার মামলা নথিভূক্ত হলো চৌগাছা থানায়। বিজিবি ও পুলিশ সূত্র জানিয়েছে, বেশিরভাগ অভিযানের সময় পাচারকারী পালিয়ে যায়। ফলেঅবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করতে হয়। এতে পাচারকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, বিজিবি পাচারকারীকে আটক ও ভিকটিমকে উদ্ধারকরেচৌগাছা থানায় সোপর্দ করেছেন। পাচারকারীর বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছে বিজিবি। আটক আসামীকে শনিবার আদালতে পাঠানো হবে।

 

কিউএনবি/অনিমা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit