সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন রাজধানীতে ভূমিকম্প অনুভূত নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা; চমকের নাম সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৯৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কি না, তা নিয়ে মাসখানেকের বেশি সময় ধরে চলছিল জল্পনা। অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ওয়ানডে আর টেস্ট দলে পাওয়া গেল সাকিবের নাম! আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে খেলার জন্য দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। কিন্তু আইপিএলে তিনি দল পাননি।

এরপর সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, তার কাছে সাকিব বলেছেন যে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন। বড় দলের বিপক্ষে সাকিবকে পাওয়া যায় না বলে তিনি ক্ষোভও প্রকাশ করেছিলেন। এবার টেস্ট আর ওয়ানডে দলে দেখা গেল সাকিবের নাম। চলতি আফগানিস্তান সিরিজ শেষে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা পৌঁছবে বাংলাদেশ দল। এক দিন বিশ্রাম নিয়ে ১৪ মার্চ থেকে জোহানেসবার্গে শুরু করবে অনুশীলন। এ সময় একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগাররা। ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। এরপর ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা।

ওয়ানডে দল : তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit