বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রেসক্লাবে পালিত হলো দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৯৬ Time View

 

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি : আমিনুর রশীদ রুমান। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের সময়  শ্রীমঙ্গল প্রেসক্লাবের হল রুমে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শাকির আহম্মেদ এর পরিচালনায় এক আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এতে সভাপতিত্বে করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি, বিশ্বজ্যেতি চৌধুরী বুলেট। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি,  দীপষ্কর ভট্টাচার্য্য লিটন, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মামুন আহম্মেদ, সদস্য, সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য মো. শামসুল ইসলাম শামীম, সহযোগী সদস্য ঝলক দত্ত, দিনকাল পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ, দৈনিক করতোয়া পত্রিকা ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত অনলাইন পোর্টাল সিলেট প্রতিদিন ২৪.কম এর শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, দেশ রূপান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. সুমন মিয়া প্রমুখ । এসময় বক্তারা দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ভবিষ্যৎ সফলতা কামনা করেন এবং সেই সাথে এই পত্রিকাটি যেন সব সময় গণ মানুষের কন্ঠস্বর হিসেবে প্রতিফলিত হয় এই আশাবাদ ব্যাক্ত করেন ।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit