শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

জামালপুরে ভূয়া ডাক্তার গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৬ Time View

 

ময়না আকন্দ,জামালপুর প্রতিনিধি : জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ডাক্তারী সরঞ্জামাদিসহ এক ভূয়া ডাক্তারকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।গত শনিবার সন্ধ্যায় উপজেলার তারাটিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত ব্যক্তির নাম শংকর দাশ (২৫)। সে টাঙ্গাইর জেলার ধনবাড়ী উপজেলার কয়রা গ্রামের সুমেশ দাসের ছেলে।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গ্রেফতার হওয়া ভূয়া ডাক্তার শংকর  দাশ দীর্ঘদিন ধরে ওই এলাকায় চেম্বার বসিয়ে অসহায় রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। তাকে গ্রেফতারের পর তার কাছ থেকে ডাক্তারী সরঞ্জামাদি ও ডাঃ মোঃ সালাউদ্দিন, এমবিবিএস(ঢাকা), এফসিপিএস (মেডিসিন) ১ম পর্ব লেখা দশপাতা ব্যবস্থাপত্র উদ্ধার করা হয় ।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ডাক্তারের পদবী ও রেজিষ্টেশন ব্যবহার করে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে জে.আর.এস মেডিকেল হল নামক চেম্বারে দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে সেবার নামে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit