বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

ইউক্রেন সঙ্কটে একই অবস্থানে ভারত-চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। এদিকে চীনও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। তাছাড়া ভারতেরই পথে হাঁটল সংযুক্ত আরব আমিরশাহিও। 

উল্লেখ্য, ইউক্রেনের উপর রাশিয়ার হামলার বিরোধিতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ হয়েছিল। সেই প্রস্তাবনা পেশের পক্ষে বা বিপক্ষে ভোট না দিয়ে ভোটদানের থেকে বিরত থাকে ভারত, চীন। নিজেদের মধ্যে সীমান্ত সংঘাত চললেও রাশিয়া ইস্যুতে দুই প্রতিবেশী রাষ্ট্রই একই পথে হাঁটল।

এদিকে প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে জার্মানি, ইতালি, পোল্যান্ড, এস্টোনিয়া, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ডের মতো ১১টি দেশ। এদিকে বিপক্ষে ভোটদান করেছে শুধুমাত্র রাশিয়া। 

রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকতে ‘অনুপস্থিত’ ছিল ভারত, চীন এবং সংযুক্ত আরব আমিরশাহি। 

রাশিয়ার ভেটো প্রসঙ্গে আমেরিকার বক্তব্য, ‘রাশিয়া হয়ত এই প্রস্তাব আটকে দিতে পারে। কিন্তু আমাদের কণ্ঠস্বর দমিয়ে রাখতে পারবে না তারা। আমাদের সত্য নীতির উপর বা ইউক্রেনের মানুষের উপর রাশিয়া ভেটো প্রয়োগ করতে পারবে না।’

এদিকে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, “ইউক্রেনে সাম্প্রতি যে ঘটনা ঘটেছে ভারত তাতে উদ্বিগ্ন। অবিলম্বে এই হিংসার পথ থেকে সরে আসতে আবেদন করছি সকলকে। মানুষের জীবনের বিনিময়ে কখনও কোনও সমাধান সূত্র বের হয়ে আসে না। এই আবহে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হওয়া অত্যন্ত হতাশাজনক। কিন্তু আমাদের কূটনীতির পথে ফিরতে হবে। সেই কারণে ভারত ভোটদান প্রক্রিয়ার থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।”
সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit