রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

খাগড়াছড়িতে নবনির্মিত থানা ভবন ও নারী পুলিশ ব্যারাক  উদ্বোধন করেন আইজিপি..ড.বেনজীর আহমেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৫ Time View

 

জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : খাগড়াছড়িতে নবনির্মিত দুইটি থানা ভবন,নারী পুলিশ ব্যারাক,  পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৩টার দিকে  খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে  জেলার অফিসার ও ফোর্স এবং চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ অফিসারদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন  আইজিপি।

পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের নানা পদস্থ কর্মকর্তা ও সদস্যের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ড. বেনজীর আহমেদ। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি পুলিশের নারী ব্যারাকের উদ্বোধন ও ৬ তলা ভীত বিশিষ্ট পুরুষ ব্যারাকের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)। 

এর পরপরই খাগড়াছড়ি পুলিশ লাইন্স থেকে ভার্চুয়ালি ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ী, মানিকছড়ি থানা ও লক্ষীছড়ি থানা ভবনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, জনগণকে উন্নতসেবা দেওয়ার লক্ষ্যে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে পেশাদারি মনোভাবের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ সদস্যদের পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণের সিলেবাস আধুনিকায়ন ও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে উন্নত আবাসনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা শুরু করেন। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহনের পর পার্বত্য খাগড়াছড়িতে এটাই তাঁর প্রথম সফর। আলোচনা শেষে সন্ধ্যায় তাঁর সন্মানে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit