শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নওগাঁর পত্নীতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায়য় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ আসন ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পত্নীতলায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে শপথ গ্রহন অনুষ্ঠান শুরু করা হয়। ৭টি ইউনিয়নে ৬৩টি ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ আসনে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ২১জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার।

পত্নীতলায় উপজেলা একাডেমীক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলায় থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযেদ্ধা আলহাজ্ব আব্দুল খলেক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। এছাড়া নবনির্বাচিত ইউনিয়নের চেয়ারম্যনগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১ ইউনিয়নের মধ্যে গত ৭ ফেব্রুয়ারী ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যনগণের নওগাঁ জেলা পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করান। বাকি ৪টি ইউনিয়নের পুনঃনির্বাচন হওয়ায় উক্ত নির্বাচিত চেয়ারম্যানগণের নাম গেজেটভুক্ত হওয়ার পর শপথ করানো হবে বলে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জানান।

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit