বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে মনিরামপুরে বিএনপির শপথ বাক্যপাঠ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : কঠোর আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার পুনরুদ্ধার করতে যশোরের মনিরামপুরে বিএনপির নেতাকর্মীরা শপথবাক্য পাঠ করেছেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরীতে অংশ নেওয়ার প্রাক্কালে দলিয় কার্যালয় চত্বরে হাজারো নেতাকর্মীদের এ শপথবাক্য পাঠ করান থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। সোমবার সকালে প্রভাতফেরীতে অংশ নেওয়ার জন্য বিএনপির হাজারো নেতাকর্মী দলিয় কার্যালয়ের সামনে অবস্থান করেন।

এ সময় থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সর্বস্তরে বাংলাভাষার প্রতি শ্রদ্ধা ও দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করতে কঠোর আন্দোলনে অংশ নিতে নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, আবদুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit