শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আমি নিশ্চিত, পুতিন হামলার সিদ্ধান্ত নিয়েছেন: বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এমন কি যে কোন সময় আক্রমণ হতে পারে বলেও নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বাইডেন বলেছেন, “মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এমন ধারণা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করা হবে।” তবে আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া।

পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, রাশিয়া আক্রমণ শুরুর একটি কারণ খুঁজতে ইউক্রেনের বিচ্ছিন্ন পূর্বাঞ্চলে একটি মিথ্যা সংকট তৈরির চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের অনুমান ‘ইউক্রেনের মধ্যে এবং কাছাকাছি অঞ্চলে’ ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার রুশ সেনা আছে। এরমধ্যে পূর্ব ইউক্রেনের ডোনেস্ক এবং লুহানস্কের স্বঘোষিত প্রজাতন্ত্রগুলোতে রুশ সমর্থিত যোদ্ধারাও অন্তর্ভুক্ত।

হোয়াইট হাউসে এক টেলিভিশন ভাষণে বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্রের বিশ্বাস করার কারণ আছে যে, রুশ বাহিনী আগামী সপ্তাহে, আগামী দিনে ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা এবং সংকল্প করছে।”

পুতিনের কথা উল্লেখ করে বাইডেন বলেন, “এই মুহূর্তে আমি নিশ্চিত যে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন।”

এর আগে, বাইডেন এবং তার উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন যে, তারা এই ঘটনাটি জানেন না।

তবে বাইডেন বলেন, “রাশিয়া এখনো কূটনৈতিক পন্থা বেছে নিতে পারে এবং উত্তেজনা কমাতে ও আলোচনার টেবিলে ফিরে আসতে খুব বেশি দেরি হয়নি।”

শুক্রবার আবারো উত্তেজনা বাড়তে দেখা দেয়। দুটি বিচ্ছিন্নতাবাদী এলাকার নেতারা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। তারা বলেছেন, ইউক্রেন গোলাবারুদ মজুদ বাড়িয়ে দিয়েছে এবং হামলার পরিকল্পনা করছে।

যদিও ইউক্রেন বার বার বলেছে যে, তারা কোনো হামলার পরিকল্পনা করছে না এবং পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এটিকে ‘রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রতিবেদন’ বলে বর্ণনা করেছেন এবং অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit