শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, হবে লাইভ সম্প্রচার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি, বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার

মনিরামপুরের গরিবের ডাক্তার মেহেদী হাসান এবার পুরুষ্কারে ভূষিত হলেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : করোনার প্রাদূর্ভাবে হাসপাতাল সমুহে চিকিৎসা না পেয়ে যখন মানুষ দিশেহারা, তখন যশোরের মনিরামপুরে গরিবের ডাক্তার মেহেদী হাসান টেলিমেডিসিনের মাধ্যমে সারাদেশের আক্রান্তদের বিনামূল্যে রাত-দিন সেবা দিয়ে যাচ্ছেন। গরিবের ডাক্তার মেহেদী এ পর্যন্ত নয় হাজার করোনা আক্রান্ত রোগীকে টেলিমেডিসিনের আওতায় চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন।তার এই অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডা.মেহেদী হাসানকে ‘অ্যাক্ট অব ব্রেভারি’ ক্যাটাগরিতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের পর এবার পুরুষ্কারে ভূষিত করা হয়েছে। মেহেদী হাসান বর্তমানে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগে কর্মরত।

গত বুধবার ঢাকায় যুব ও ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত পুরুষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহেদ আহসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কেএম খালেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এসময় ভার্চুয়ালে অতিথি ছিলেন ঢাকা ওআইসি ইয়ুথ ফোরামের সভাপতি তাহা আয়হান। অনুষ্ঠানে ডা.মেহেদীর হাতে সম্মাননা ক্রেষ্ট ও ডলারের চেক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা।জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশে করোনা মহামারিতে অনন্য মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে এবং ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ), ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রনালয় ও সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় গত ৩০ ডিসেম্বর ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে ডা. মেহেদীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটি গ্রামের হাজী জবেদ আলীর ছোট ছেলে ডা. মেহেদী হাসান ২০১৪ সালে যোগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেই থেকে তিনি চাকরির পাশাপাশি নিজ এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনাকালে ভয়কে উপেক্ষা করে ডা. মেহেদী প্রতি সপ্তাহে ঢাকা থেকে নিজ এলাকায় এসে চিকিৎসাসেবা দিয়েছেন।ডা. মেহেদী হাসান জানান, করোনাকালে শুধু টেলিমেডিসিনের মাধ্যমে ২০ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। নয় হাজার করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন। ঢাকাতেও বিশেষ করে অ্যাডমিন (প্রশাসন) ক্যাডারসহ ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়েছেন। ডা. মেহেদী হাসানের অনবদ্য অবদানের জন্য ২০২০ সালের ৪ নভেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার অফিস এবং ৬ ডিসেম্বর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit