রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ষাটোর্ধ্ব সবার জন্য পেনশন চালুর নির্দেশনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

ডেস্ক নিউজ : দেশের সরকারি-বেসরকারি সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণভবনে আয়োজিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে তৈরি কৌশলপত্র উপস্থাপনা করেছেন।

আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে প্রণীত কৌশলপত্রের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নির্দেশনা দেন। এ ছাড়া তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রর্বতনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিতে অর্থ বিভাগকে নির্দেশ দেন। দেশের আপামর জনগণের জন্য বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকারের আলোকে এই কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ সংশ্লিষ্ট অন্যান্য জ্যেষ্ঠ সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে কেবল সরকারি চাকরিজীবীরা নন, ষাটোর্ধ্ব বেসরকারি চাকরিজীবী এবং অন্যরাও পেনশনের আওতায় আসবেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেওয়া ইশতেহারে সরকারি-বেসরকারিসহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের জন্য পেনশন ব্যবস্থার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন ব্যবস্থার চালুর নির্দেশনা দেন।

সবার জন্য পেনশন আওয়ামী লীগের বিগত সরকারের চিন্তায় ছিল। তত্কালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটে একটি রূপরেখা দিয়েছিলেন। এ জন্য পাইলট প্রকল্পের কথা বলেছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে এরপর আর প্রকাশ্যে তেমন কাজ চলেনি। গতকাল ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন’ বিষয়ে উপস্থাপনার পর আবার বিষয়টি সামনে আসে।

সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit