শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সৌদির সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে: এরদোগান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে তুরস্কের সংলাপ চলমান থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সুনির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছে দেশটির সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সফর শেষে বুধবার দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এরদোগান।

তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা চলবে। আগামী দিনগুলোতে দৃশ্যমান পদক্ষেপের মধ্য দিয়ে এটি চালু রাখার আশা করছি। সংলাপ এগিয়ে নেওয়ার পক্ষে আমরা। সৌদিকেও এ বিষয়ে একমত থাকতে হবে।’গত জানুয়ারিতে এরদোগান বলেছিলেন যে, ফেব্রুয়ারিতে তিনি সৌদি সফর করবেন। কখন সেই সফর হচ্ছে এ বিষয়ে দুদেশের কোনো দেশই এখনও পর্যন্ত নিশ্চিত করেনি। এরইমধ্যে আমিরাত সফর করে এলেন এরদোগান। 

সৌদির সংবাদ মাধ্যমের তথ্যমতে, সবশেষ ২০২১ সালের মার্চে এরদোগান ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ হয়েছিল।  তখন এক ফোনালাপে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কথা বলেছিলেন। ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর দুদেশের সম্পর্কে অবনতি ঘটে। এরপর  তুরস্ক সম্পর্কোন্নয়নের প্রয়াস চালায়। গত মাসে এক সাক্ষাৎকারে এরদোগান নাম উল্লেখ না করে বলেছিলেন যে, তিনি (সৌদি বাদশাহ) আমাকে আমন্ত্রণ করেছেন। আমি ফেব্রয়ারিতে সৌদি যেতে পারি। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit