শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চার ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে শহরের ঝিকরগাছা সড়কের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচলনা করা হয়। এ সময় শহরের চার ব্যবসায়ীকে বিভিন্ন অভিযোগে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মেয়াদউত্তীর্ণ ওষুধ ও কো¤পানির স্যা¤পল ওষুধ বিক্রির অভিযোগে শহরের ঝিকরগাছা সড়কের খান ফার্মেসীর মালিক বিল্লাল হোসেন খানকে আট হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে আরাফাত বেকারীর রানা হোসেনকে পাঁচ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির অভিযোগে আসলাম স্টোরের মালিক আসলাম উদ্দীনকে দুই হাজার টাকা ও দোকানে মূল্যতালিকা না টানানোর অভিযোগে মেসার্স নূর মোহাম্মদ স্টোরের মালিক নূর মোহাম্মদকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের উপ-পরিচালক ওয়ালিদ বিন হাবিব বলেন, মেয়াদউত্তীর্ণ দ্রব্যাদি বিক্রি, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অভিযোগে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit