শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ঝালকাঠিতে জন্ম নিবন্ধন সংশোধনে সাধারণ জনগণের সীমাহীন হয়রানি ও দুর্ভোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে জন্ম নিবন্ধন সংশোধনে সাধারণ জনগণের সীমাহীন হয়রানি ও দুর্ভোগের অভিযোগ পাওয়া গেছে। পিতার নামের স্থানে স্বামীর নাম, স্ত্রী নামের স্থানে মায়ের নাম, পিতার থেকে সন্তানের বেশি বয়স। এছাড়াও জন্মের সন, মাস, এমনকি এক জেলার নামের স্থানে অন্য জেলার নাম লিপিবদ্ধ করা হয়েছে। এই হচ্ছে জন্ম নিবন্ধনে ভুল তথ্য লিপিবদ্ধ করার নমুনা। এসব আজব তথ্য সংশোধনে সাধারন মানুষের হয়রানীর শেষ নেই। সেই সাথে আছে আর্থিক ও সময় ক্ষেপনের হয়রানি। একবার পৌরসভায়ও ইউনিয়ন পরিষদে আরেকবার ডিসি অফিসে যেতে হয়। তাই মন্ত্রী বরাবরে স্মারকলিপিতে প্রশ্ন রাখা হয়েছে কার ভুলের মাসুল কে দিচ্ছে।

জন্ম নিবন্ধনে ভুল তথ্য লেখায় তা সংশোধনে মানুষের হয়রানি ও ভোগান্তির শেষ নেই। এই হয়রানির প্রক্রিয়া সহজ ও সংক্ষেপ করতে মঙ্গলবার বেলা ১২ টায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী বরাবর স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাজমুল আলম। ভুক্তভোগী জনগণের পক্ষে স্মারকলিপি প্রদান করেন নলছিটি উপজেলার তাইফুর রহমান তুর্য এবং এফ.এইচ রিভান ও আনিসুর রহমান। তারা বলেন কর্তৃপক্ষের গাফিলতিতে জন্ম নিবন্ধন সনদে ভুল তথ্য আপলোডের কারণে তা সংশোধন করতে হয়রানি হতে হচ্ছে। নতুন জন্ম নিবন্ধন করতে ও পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র থাকলেও পুনরায় তাদের জন্ম নিবন্ধন করাতে হচ্ছে।

যা সময় সাপেক্ষ, হয়রানিমূলক, এবং বিরক্তিকর। এ ভোগান্তি কমিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবিতে এবং সংশোধনের জন্য জেলা প্রশাসকদের সুপারিশের প্রদেয় ক্ষমতা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হস্থান্তর ও অর্থ অপচয় বন্ধ করতে পদক্ষেপ গ্রহনের দাবিতে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার রেজিষ্ট্রার জেনারেল’র দৃষ্টি আকর্ষন করা হয়। একই সাথে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর ঝালকাঠী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

যাতে নাগরিকরা জেলা পর্যায়ে না গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আপলোডকৃত ভুল তথ্য সংশোধন করতে পারেন। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় জন্ম নিবন্ধনে কোনো না কোনো ভুল তথ্য অনলাইনে আপলোড করা হয়। যা নাগরিকদের কাগজের সাথে কোন মিল নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো পিতার নামের স্থানে স্বামীর নাম, স্ত্রী নামের স্থানে মায়ের নাম, পিতার থেকে সন্তানের বেশি বয়স লেখা থাকে।

এই ভুল তথ্য সংশোধন করতে যেমনি অর্থের অপচয় হচ্ছে তেমনি ৫/৬ বার সুপারিশ আনতে নাগরিকদের মারাত্মক ভোগান্তিতে পরতে হচ্ছে । বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ে বার বার গিয়েও সমস্যার সমাধান মিলছে না। এই ভুলের দায় নাগরিকদের নয়। কারণ ভুল তথ্য আপলোডের জন্য কর্তৃপক্ষ দায়ী বলে উল্লেখ করা হয়। একটি সূত্রে জানায়, অদক্ষ জনবল দ্বারা জন্ম নিবন্ধের কাজ সম্পাদন কনা হয়েছে বিধায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু ইহার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষদের।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit