শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ভোলাহাটে অল্প বৃষ্টিতে ডুবে যায় গ্রামীণ সড়ক মাটি ভরাটের উদ্যোগ নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View

 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : উন্নয়নের মহা সড়কে যখন বাংলাদেশ ঠিক এমন সময় অল্প বৃষ্টিতে ডুবে থাকে ভোলাহাট উপজেলার একটি গ্রামীণ রাস্তা। ভোলাহাট- রহনপুর সড়কের দলদলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইসলামপুর ( নিমগাছী) গ্রামের দক্ষিণে (শেষ) মাথায় মোঃআব্দুস সালামের বাড়ী থেকে দক্ষিণে মাও মোঃ আব্দুল হাই এর জমি পর্যন্ত ৪’শ ফুট জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটিতে অল্প বৃষ্টি হলে পানিতে ডুবে থাকে। এ রাস্তাটি ঘিরে গড়ে উঠেছে বাড়ী।এছাড়া রাস্তাটিতে চলাচল করে থাকেন হাজার হাজার বিঘা জমি চাষের কৃষক। রাস্তাটির বেহাল অবস্থায় কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ যাতাযাতে বেকায়দায় পড়তে হয় কৃষককে। ধান বা অন্যান্য ফসল পরিবহনে শ্রমিকের মাথা ছাড়া বিকল্প পরিবহণ যাতায়াত করতে পারে না।

সবজি চাষি কৃষক মোঃ রবিউল ইসলাম বলেন, আমি এ রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করি। নিয়মিত পিয়ারা ও বরই চাষ করি। কিন্তু রাস্তার ডুবে থাকায় জমি থেকে ফসল মাথায় বহন করতে খুব কষ্ট হয়। কৃষক মোঃ আব্দুল মান্নান জানান, এ রাস্তাটির মা- বাপ নেই। যে সব জায়গায় মাটি ভরাটের দরকার সেসব জায়গায় মাটি ভরাট না করে অকাজের জায়গায় মাটি ভরাট করে চেয়ারম্যান মেম্বার। তিনি জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে মাটি ভরাটের দাবী জানান। রাস্তাটি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীর্ঘদিন পূর্বে স্থানীয়দের দাবীর মুখে মাটি ভরাটের প্রকল্প প্রক্রিয়াধীন বললেও আজ পর্যন্ত কাজের কাজের কাজ কিছুই হয়নি।

পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম বরাবর মাটি ভরাটের জন্য লিখিত ভাবে আবেদন করা হয়। এলাকাবাসীর দাবী ডুবে থাকা রাস্তাটি দ্রুত মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার জোর দাবি জানান। এব্যাপারে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীতে বরাদ্দ পেলে এ রাস্তায় মাটি ভরাটের প্রকল্প দিবেন বলে নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit