শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় এসএসসি পাস একটি প্রশংসাপত্রের দাম ৫০০ টাকা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পাস শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্রের জন্য জোর করে ৫০০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। জানা যায়, বিদ্যালয়টি থেকে ২০২১ এসএসসি পাস ১৫ জন শিক্ষার্থী লিখিত অভিযোগে বলেছে, আমরাউপজেলার স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি।

এইচএসসি ভর্তি হওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রশংসাপত্র চাইতে গেলে তিনি আমাদের কাছে ৫০০ টাকা করে দাবি করেন। আমরা এই টাকা দিতে রাজি না হওয়ায় তিনি আমাদের বিদ্যালয় থেকে তাড়িয়ে দেন এবং আমাদেরকে বলেদেন ৫০০ টাকা করে না দিলে কাউকে প্রশংসাপত্র দেবেন না। আমরা প্রশংসাপত্র না পেলে এইচএসসি ভর্তি হতে পারবো না। এমতাবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আপনার দফতরে আবেদন করছি। অভিযোগে সাতজন ছাত্রী ও আটজন ছাত্র স্বাক্ষর করেছেন। অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও দিয়েছে তারা।

এ ব্যাপারে স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান আসাদ বলেন, অভিযোগের কোনো সত্যতা নেই। শনিবারও বেশ কিছু শিক্ষার্থী প্রশংসা পত্র নিয়ে গেছে। ৫০০ টাকা করে নিচ্ছেন কিনা প্রশ্নে তিনি বলেন না কোনো টাকা নেয়া হচ্ছে না। কিছু শিক্ষার্থী মিথ্যা অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি একটি প্রশিক্ষণে রয়েছি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরূদ্ধে এমন একটি অভিযোগ পেয়েছি। এভাবে টাকা নেয়ার কোনো সুযোগ নেই। প্রশংসাপত্র শিক্ষার্থীরা বিনামূল্যে পাবে। অভিযোগ পেয়েই প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। সোমবার কোনো টাকা ছাড়াই ওই শিক্ষার্থীরা প্রশংসাপত্র পেয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit