শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কালেমা থাকছে সৌদির পতাকায়, পরিবর্তনের খবর ‘গুজব’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।  সৌদি আরবের শুরা কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে বলে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কিছু পরিবর্তনের গুজব ওঠে।

চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে বলে গালফ নিউজ জানায়। সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান,  জাতীয় পতাকায় পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে।

এছাড়া ইসলামের আঁতুরঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে। সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালেমা খোদাই করা আছে। পতাকাটি রঙ সবুজ, যা মহানবি হযরত মুহাম্মদ  (স.)  এর প্রিয় রঙ। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি। গত সপ্তাহেই সৌদি পুলিশ পতাকা অবমাননার দায়ে বন্দরনগরী জেদ্দা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে সৌদি পতাকা আবর্জনা থেকে সংগ্রহ করতে দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই চারজন আবর্জনার ভেতর সৌদি পতাকা ফেলেছিলেন বলে অভিযোগ আছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit