শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, তবে তা যথেষ্ট নয় : ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, কিন্তু তা যথেষ্ট নয় বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, কিন্তু সবাই এটা ভালো করেই জানে এটুকু দিয়ে হবে না, এটা যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রকে বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞাসহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

আজ শনিবার তিনি এসব কথা বলে এক প্রতিবেদনে জানিয়েছে পার্সটুডে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০০৮ সালে অবৈধভাবে বেরিয়ে গেছে। এরপর থেকে ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। কিন্তু তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামনের দিকে এগিয়ে গেছে। নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ার পর এখন এ ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা বলছে আমেরিকা। গতরাতে একজন মার্কিন কর্মকর্তা ইরানের বিরুদ্ধে পরমাণু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার কথা জানিয়েছেন। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে নিষেধাজ্ঞা পরিপূর্ণভাবে প্রত্যাহার করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit