শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান তুর্কি উইঘুর মুসলিমদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চীনের বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছেন তুর্কি উইঘুর মুসলিমরা। শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে চীনের উইঘুরের কয়েক হাজার মানুষ। এসময় তারা অলিম্পিক বয়কটের আহ্বান জানান। খবর-আল সাবাহ।

তুরস্কের সংবাদমাধ্যম আল সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা শহরের তুর্কি অলিম্পিক কমিটির ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অলিম্পিকে অংশগ্রহণকারীদের চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন। ‘চীন গণহত্যা বন্ধ কর,’ ‘মুসলিমরা ঘুমিও না, তোমার ভাইদের জন্য রুখে দাঁড়াও,’ বিক্ষোভকারীরা এসব স্লোগান দেয়, রাস্তা অবরোধ করে তারা এই সব স্লোগান দেয়। 

পরবর্তীতে তুর্কি পুলিশ বিক্ষভকারীরা চীনা কনস্যুলেটের দিকে যেতে চাইলে বাধা দেয়। বিক্ষভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী ছাত্র আবদুল্লাহ মুদিনোলু বলেন, এই শীতকালীন অলিম্পিক তুষার উপর নয়, রক্তের উপর অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভকারীদের একজন বলেন, উইঘুরদের বিরুদ্ধে নির্যাতন, নিষ্ঠুরতা ও গণহত্যা চালানো চীনের অলিম্পিক আয়োজন করার অধিকার নেই। তার স্বজনেরা চীনের বন্দিশিবিরে নির্যাতিত হচ্ছেন বলেও তিনি দাবি করেন। প্রায় ৫০ হাজার উইঘুর তুরস্কে বসবাস করে। মধ্য এশিয়ার বাইরে সবচেয়ে বড় উইঘুর প্রবাসী জায়গা দিয়েছে তুরস্ক। উইঘুরদের সঙ্গে তুর্কিদের জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত সম্পর্ক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit