শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রানীশংকৈলে ১৭ জন বিরাঙ্গনার মাঝে শীতবস্ত্র বিতরণ 

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৩২ Time View
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩০ জানুয়ারি রবিবার দুপুরে মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগমের পৌর শহরের নিজ বাসায় ১৭ জন বিরাঙ্গনা’কে শীতবস্ত্র বিতরণ করা হয় ।এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার ও পরিকল্পনার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা.নাসিমা আক্তার জাহান । এছাড়াও সেখানে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন, বিটিভি জেলা প্রতিনিধি ,মাসুদ রানা পলক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

শীতবস্ত্র বিতরণের সময় ডাঃ নাসিমা বলেন  মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচার নির্যাতন সহ্য করে যারা এদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছে তারা কোনভাবেই সমাজের ছিন্নমূল মানুষের মতো জীবন যাপন করতে পারে না ,তাদের পাশে আমি সর্বদা আছি । তাই মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালীর সহায়তায় ১৭ জন বিরাঙ্গনাকে শীতবস্ত্র উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি । এবিষয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম বলেন , আমি আমার সবটুকু দিয়ে বিরাঙ্গনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি , তাদের খুঁজে বের করে তাদের তালিকাভুক্ত করেছি , তাদের সব ধরনের সহযোগিতা করেছি, বিভিন্ন সময় তাদের জীবনের ইতিহাস শুনেছি এবং সরকারের সব ধরনের সহযোগিতা পাওয়ার বিষয়ে কাজ করে যাচ্ছি । আমি তাদের প্রাপ্য সম্মানটুকু দিয়ে যেতে চাই এবং তাদের জীবনের ইতিহাস শুনে একটি বই প্রকাশ করতে চাই । আমি ইতোমধ্যে ডাঃ নাসিমা আপার সাথে কথা বলেছি এবং তিনি বই প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেছেন খুব শীঘ্রই তাদের ‘কে নিয়ে বই প্রকাশ করা হবে। 

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit