শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সরিষাবাড়ীতে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সুবর্ণখালী নদীতে নিখোঁজের ১৭ঘন্টা পর আব্দুল লতিফ (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭জানুয়ারী) সকালে স্থানীয়রা তার লাশ নদীতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নদী থেকে মরাদেহ উদ্ধার করে। নিহত লতিফ সরিষাবাড়ি পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাঁস-মুরগী কেনাবেচার ব্যবসা করতেন লতিফ। গত বুধবার দুপুরে সুবর্ণখালী নদীর উপর ব্রীজে হাঁস-মুরগী বিক্রির জন্য বসে ছিলো সে। এ সময় একটি হাঁস ব্রীজের উপর থেকে নিচে নদীতে পড়ে যায়। পরে সেটিকে উদ্ধারের জন্য নদীতে নেমে নিখোঁজ হয় লতিফ। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাব্যাপি খোঁজাখুজি করেও ব্যর্থ হন। পরে সকালে নদীতে মাছ ধরার সময় স্থানীয়রা তার মৃত দেহটি দেখতে পান।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit