শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালিয়েছে। অভিযানে হিসাব বর্হিভূত ৩ লক্ষ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীকে আটক করেছে দুদক। বুধবার বিকাল ৫টা থেকে রাত প্রায় পৌনে ১০টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া এ অভিযান চালায়।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানাগেছে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া’র উপ-পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে দুদকের অভিযানিক দল দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসে অভিযান চালায়। এসময় তারা অফিসের প্রধান দরজায় তালা মেরে অফিসের ভেতরে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। প্রায় ৫ঘন্টা ধরে চালানো অভিযানে সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর ড্রয়ার থেকে হিসাব বর্হিভূত ৩ লক্ষ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে এবং মুন্নীকে আটক করে দৌলতপুর থানা হেফাজতে রাখে।

অভিযান চলাকালে দৌলতপুর সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহসহ অফিসের সকলকে জিঞ্জাসাবাদ করেন দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়াসহ দুদকের অভিযানিক দল। তবে সাব-রেজিষ্ট্রার অফিস সূত্র জানিয়েছে বুধবার ৩১৬টি দলিল রেজিষ্ট্রি হয়েছে। রেজিষ্ট্রি হওয়া দলিলের টাকা অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর হেফাজতে ছিল। পরবর্তীতে রশিদ কেটে টাকাগুলো সরকারী কোষাগারে বা ব্যাংকে জমা দেয়ার কথা ছিল।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, দুদক একজন নারী আসামী আমাদের হেফজতে রেখে গেছেন। বৃহস্পতিবার তাকে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, দুদকের মামলা তারা নিজেরাই দায়ের করেন এবং তারাই তদন্ত করে থাকেন। এদিকে দীর্ঘ সময় ধরে চলা দুদকের অভিযানের খবর দৌলতপুরে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসসের সামনে ভিড় করে।

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit