বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

স্বেচ্ছায় করোনা সংক্রমিত, অবশেষে টিকাবিরোধী শিল্পীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  স্বেচ্ছায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়া চেক রিপাবলিকের টিকাবিরোধী লোকসংগীত শিল্পী হানা হরকার মৃত্যু হয়েছে। তিনি করোনা টিকার বিরোধী ছিলেন এবং নিজের ইচ্ছায় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

মৃত ওই সংগীতশিল্পীর ছেলের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অ্যাসোন্যান্স ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন হানা হরকা। তার ছেলে জ্যান রেক জানান, ৫৭ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু হয়েছে রবিবার।

জ্যান রেক আরও জানান, টিকা নেওয়া ছেলে ও স্বামী করোনায় আক্রান্ত হলে হানা স্বেচ্ছায় সংক্রমিত হন। 

জ্যান বলেন, তিনি স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে বাস করতে চেয়েছিলেন। টিকা নেওয়ার চেয়ে রোগে আক্রান্ত হওয়াকেই বেছে নিয়েছিলেন।  

ছেলে জ্যান মায়ের মৃত্যুর জন্য স্থানীয় টিকাবিরোধী আন্দোলনকে দায়ী করছেন। তার মতে, আন্দোলনের নেতারা তার মাকে টিকা না নেওয়ার জন্য বুঝিয়েছেন।

তার ভাষ্য, “আমার দুঃখ হলো তিনি একজন অচেনাকে নিজের পরিবারের চেয়ে বেশি বিশ্বাস করেছিলেন”।

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit