শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সুদানে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখী মিছিলে গুলি, নিহত ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে আবারও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। গত বছর সেনা অভ্যুত্থানের পর দেশটির সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৭১ জনে। সেনাশাসনের বিরুদ্ধে সোমবার আবারও উত্তাল হয়ে ওঠে সুদান। সকাল থেকেই মূল সড়কগুলোয় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। টায়ার পুড়িয়ে বিক্ষোভ জানায় তারা। 

খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে রওনা হয় হাজারো নাগরিক। প্রাসাদ থেকে ২ কিলোমিটার দূরে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় শহরের মূল সড়ক। আন্দোলনকারীরা বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি গুলিও ছোড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে। গত বছর ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই বেসামরিক সরকারের দাবিতে চলছে বিক্ষোভ। সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit