শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ইসলামাবাদে বন্দুকযুদ্ধে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা এবং দুই হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।

খবরে বলা হয়, একটি মোটরসাইকেল যোগে দুই বন্দুকধারী সোমবার রাতে ইসলামাবাদের একটি পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, এতে ‘এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও দুইজন আহত হন। এ সময় পাল্টা হামলায় উভয় হামলাকারী প্রাণ হারান।’

কঠোর নিরাপত্তা বেষ্টিত রাজধানীতে নিরাপত্তা লঙ্ঘনের এমন বিরল ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির রাজধানীতে অনেক দেশের দূতাবাস ভবন রয়েছে।

এখন পর্যন্ত কোনও গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। তবে গত বছর আফগানিস্তানে তালেবান গ্রুপ ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তানে ফের মাথা চাড়া দিয়ে ওঠা তালেবানের বিরুদ্ধে লড়াই করছে ইসলামাবাদ।

দেশটির এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপি’কে বলেন, এটি একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ছিল।

কিউএনবি/অনিমা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit