শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

না খেতে পেয়ে সাবেক আফগান সেনাসদস্যের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আশরাফ গনিকে হটিয়ে গত বছর আফগানিস্তানের পুর্ণ ক্ষমতা দখল করে তালেবান। আমেরিকার সমর্থিত সরকারের পতন ঘটার পর সেনাবাহিনী, পুলিশ ও সরকারী কর্মকর্তারা পালিয়ে যান। এর ফলে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক বাহিনীর অনেক সদস্য বেকার হয়ে যান। তালেবানের ভয়ে পালিয়ে থাকা ও বেকার হয়ে যাওয়া হায়াত গুল নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য আত্মহত্যা করেছেন। গণমাধ্যম তোলো নিউজ সোমবার জানিয়েছে, ২০ দিন আগে খোস্ট প্রদেশে হায়াত গুল আত্মহত্যা করেন। তার সাতজন ছেলে-মেয়ে ছিল। 

হায়াত গুলের মেয়ে নাসিব নুর জানান, সকালে বিছানায় শুয়ে ছিলেন তার বাবা। সকাল ১০টার দিকে তাকে বাইরে যেতে বলেন হায়াত গুল। এরপর ঘরের মধ্যেই তিনি বিষ্ফোরণ ঘটান। চাকরি হারানো সাবেক সেনা সদস্যদের মধ্যে অনেকেই আর্থিক সংকটে ভুগছেন। কারণ তাদের সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তার ওপর তালেবান সদস্যদের হাতে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকতে হয় তাদের।  

সূত্র: তোলো নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit