বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

টেক্সাস সিনাগগে জিম্মি ঘটনার সূত্রে যুক্তরাজ্যে দুই তরুণ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলিভিল শহরের সিনাগগে (ইহুদি উপাসনালয়) গত শনিবার জিম্মি করার ঘটনা তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যে দুই তরুণকে আটক করা হয়েছে। কলিভিলের জিম্মিকারী ছিলেন ইংল্যান্ডের ব্ল্যাকবার্নের বাসিন্দা ব্রিটিশ নাগরিক মালিক ফয়সাল আকরাম (৪৪)। তিনি ১০ ঘণ্টাব্যাপী জিম্মি ঘটনার পর পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের দক্ষিণ ম্যানচেস্টারে গ্রেপ্তার করা দুজনের নির্দিষ্ট বয়স বা লিঙ্গ পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে, তারা বয়সে তরুণ। 

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে তারা যোগাযোগ করছে এবং যুক্তরাষ্ট্রের তদন্তে সহায়তা অব্যাহত রেখেছে। সিনাগগের ঘটনার চলমান তদন্তের অংশ হিসেবে দুই তরুণকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। মার্কিন পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মালিক ফয়সাল আকরাম দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আকরামের ভাই গুলবার ব্ল্যাকবার্ন মুসলিম কমিউনিটি ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন।
 
পুলিশ ১০ ঘণ্টা জিম্মিকারীর সঙ্গে আলোচনা ও নানা তৎপরতার পর জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করে গতকাল রবিবার। কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের সিনাগগে স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে সাবাথের প্রার্থনাকালে ঘটনার সূত্রপাত। ওই সিনাগগের যাজকসহ চার ব্যক্তিকে প্রথমে জিম্মি করা হয়েছিল। 

জিম্মিকারী ব্যক্তি পাকিস্তানি স্নায়ুরোগবিশারদ কারাবন্দি আফিয়া সিদ্দীকির মুক্তি দাবি করেছিলেন। আফিয়া যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আফগানিস্তানে বন্দি থাকার সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের হত্যাচেষ্টার দায়ে তাকে ওই সাজা দেওয়া হয়। 
সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit