বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও ৫ অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অং সাং সু চির বিরুদ্ধে দুর্নীতির আরও পাঁচটি অভিযোগ এনেছে মিলিটারি জান্তা। সু চির সঙ্গে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিয়ান্টের বিরুদ্ধেও নতুন করে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। সংবাদ সংস্থা এএফপিকে একটি সূত্র জানিয়েছে, পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে একটি হেলিকপ্টার ভাড়া ও ক্রয় করার বিষয়। 

নোবেল শান্তি পুরষ্কারপ্রাপ্ত সু চি ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে আটক আছেন। ওইদিন তাকে আটক করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তবে জোর করে ক্ষমতা নেয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি মিয়ানমারের সাধারণ জনগণ। তারা রাস্তায় নামে। সেনাবাহিনীকে প্রতিরোধ করার ঘোষণা দেয়। সেনাবাহিনীও সর্বশক্তি দিয়ে বিক্ষোভকারীদের প্রতিরোধ করে। এখন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৪০০ এর অধিক মানুষ মারা গেছেন।  

সু চির বিরুদ্ধে হেলিক্প্টার সংক্রান্ত যে অভিযোগ  আনা হয়েছে , এটির বিষয়ে গত ডিসেম্বরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিরুদ্ধে সাবেক মন্ত্রী ওইন মায়াত আইয়ের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করে রাষ্ট্রের টাকা অপচয় করায় ব্যবস্থা নেয়া হবে। মায়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম ওই সময় জানায়, সাবেক মন্ত্রী ওইন মায়াতের জন্য ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত একটি হেলিকপ্টার ভাড়া করা হয় মোট ৭০০ ঘন্টার জন্য। কিন্তু মন্ত্রী মাত্র ৮৪ ঘন্টা এটি ব্যবহার করেছিলেন। 

সূত্র: আল জাজিরা 

 

 

কিউএনবি/আয়শা/১৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit