শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ইউক্রেন সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকান বাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনকে যেন ন্যাটোর সদস্য না করা হয় তার শতভাগ গ্যারান্টি চায় রাশিয়া। কিন্তু আমেরিকা এ বিষয়ে কোনও প্রতিশ্রুতি দিতে রাজি নয়।  এরই মধ্যে খবর প্রকাশ্যে এল- রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা বাড়াতে ইউক্রেন সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্পেশাল অপারেশনের সেনাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমেরিকার সাবেক পাঁচজন এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার দক্ষিণ অঞ্চলের একটি গোপন ঘাঁটিতে ২০১৫ সাল থেকে আমেরিকা এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ।

সাবেক কর্মকর্তা জানিয়েছেন, কিভাবে রুশ নাগরিকদের হত্যা করতে হবে তার কৌশল শিক্ষা দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচিতে। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে প্রশিক্ষিত এই লোকজন সেখানে গেরিলা কমান্ডার হিসেবে কাজ করবে। সিআইএ’র সাবেক কর্মকর্তা বলেন, আমরা এসব লোককে গত আট বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছি। তারা সত্যিই ভালো যোদ্ধা হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে সিআইএ’র এই কর্মসূচির বিরাট প্রভাব পড়বে।

সিআইএ’র সাবেক কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের ফলে ইউক্রেনের স্পেশাল ইউনিটের সদস্যরা অনেক বেশি দক্ষ ও যোগ্য হয়ে উঠছে এবং তারা রাশিয়ার সেনাদের পিছু হটানোর জন্য সক্ষমতা অর্জন করবে। সিআইএ’র প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইউক্রেনের সেনাদের গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। সূত্র:ইয়াহু নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit