রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

‘ডাউন সিনড্রোম ও বুদ্ধিপ্রতিবন্ধীদের একীভূত কর্মসংস্থান জরুরি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৫০ Time View

 

ডেস্ক নিউজ : ডাউন সিনড্রোম ও বুদ্ধিপ্রতিবন্ধী বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিগণ সমাজে নানাভাবে অবহেলিত ও উপেক্ষিত। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাদের কর্মসংস্থানের বিষয়টি এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য প্রয়োজন পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা, মোটিভেশন, পরিকল্পিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি বাস্তবসম্মত পরিকল্পনাসহ ডাউন সিনড্রোম ও বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিদের একীভূত কর্মসংস্থান নিশ্চিত করা। এ ব্যাপাারে সরকার ও ওপিডি সংগঠনের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার জরুরি ভিত্তেতে দরকার।

মঙ্গলবার (১১ জানুয়ারি) আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে বনানীর সাফারি হোটেলে দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন এডিডি ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম। মূল প্রবন্ধ পাঠ করেন আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ রাজ্জাক।

অনুষ্ঠানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল কর্তৃক ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন দুজন সেলফ অ্যাডভোকেটকে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগপত্র তুলে দেন অধ্যাপক ডা. সরদার এ নাঈম ও জি এম অপারেশন মুরাদ হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, আরো তিনজন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ অ্যাডভোকেটকে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে আমডা বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit