মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নর্থ বেঙ্গল সুগার মিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২২৬ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : বাংলাদেশের চিনি শিল্পের বর্তমান অবস্থা ও করনিয় সম্পর্কে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মিলের ট্রেনিং কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরীর রুহুল আমিন কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সভায় স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর।

মিলের উপ ব্যবস্থাপক ( প্রশাসন) আনিসুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, পাবনা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফ উদ্দিন, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বক্কর, রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবীর, নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) হিরণ্ময় বিশ্বাস, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান, বৃটিশ আমেরিকান টোবকো এর ডিভিশনাল  লিফ ম্যানেজার বেলায়েত আলী আহসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা ফজলুর রহমান, নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাউসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন, উত্তরবঙ্গ চিনিকল সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার প্রমূখ।

কিউএনবি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit