শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কঠিন হচ্ছে ইরাক পরিস্থিতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে। এসব বহরে করে সামরিক রসদ নেয়া হচ্ছিল।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ সঙ্গে সম্পর্কযুক্ত গণমাধ্যম সাবেরিন নিউজ জানিয়েছে, রাজধানী বাগদাদের দক্ষিণে এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মুসান্নায় মার্কিন সামরিক বহরের ওপর এসব হামলার ঘটনা ঘটেছে।

সাবেরিন নিউজের খবরে বলা হয়েছে, বাগদাদের দক্ষিণে রজব এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে মার্কিন একটি সামরিক ট্রাকে হামলা চালানো হয়। তবে ওই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।

এই বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পরে আদভানিয়া শহরে একটি মার্কিন রসদবাহী বহরের ওপর বোমা হামলা হয়। ইরাকি প্রতিরোধ আন্দোলন উলুল আল-আজম এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

মঙ্গলবার সকালে রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বে অবস্থিত সামাওয়া শহরে মার্কিন সেনা বহনকারী একটি গাড়ি বহরে হামলা চালানো হয়। খবরে বলা হয়েছে, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং কেউ এর দায় স্বীকার করে নি।

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর কম্ব্যাট মিশন শেষ করার কথা ঘোষণা দেয়া সত্বেও দেশটি থেকে এখনো মার্কিন সেনা সরিয়ে নেয়া হয় নি। এ রকারণে ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে। দেশটির প্রতিরোধকারী সংগঠনগুলো বলেছে, ইরাক থেকে অবশ্যই মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে অন্যথায় তাদেরকে বড় রকমের খেসারত দিতে হবে।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit