শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফিলিপাইনে বাল্যবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১২ বছরের জেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এ সংক্রান্ত আইনটি কার্যকর করা হয়েছে। জানা গেছে, ফিলিপাইনে ১৮ বছর বয়সের নিচে থাকা প্রতি ছয়জন মেয়ের একজন বাল্যবিবাহের শিকার হয়। বাল্যবিবাহের ক্ষেত্রে সারা বিশ্বে ১২ নম্বর অবস্থানে রয়েছে ফিলিপাইন। যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ করেছে।

এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নতুন আইনে স্বাক্ষর করার পর গতকাল এটি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। ওই আইন অনুসারে দোষীদের সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিয়ের আয়োজকদেরও সমানভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আইনে আরো বলা হয়েছে, রাষ্ট্রের কাছে বাল্যবিবাহ শিশু নির্যাতনের সমান। কারণ এটি একজন শিশুর মূল্য ও মর্যাদা কমিয়ে দেয়। সরকারিভাবে জানানো হয়েছে, আইনটি নারী ও শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে মিল রেখে করা হয়েছে।
সূত্র : এএফপি, এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit