শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৩৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের মার্কিন সেনাঘাঁটি ‘আইন আল-আসাদ’ লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলার ঘটনা ঘটেছে। 

জানা গেছে, বুধবার বিকালে আইন আল-আসাদ ঘাঁটিতে পাঁচটি রকেট ছোঁড়া হয়।ওই ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

রকেটগুলো মার্কিন ওই সামরিক ঘাঁটির কাছাকাছি আঘাত হেনেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে রকেটগুলো ওই ঘাঁটির দিকে ছুটে গেলে সেখানকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘সি-র‍্যাম’ সক্রিয় হয়ে যায়।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এসব রকেট হামলায় কেউ হতাহত হয়নি। ইরাকি সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, আইন আল-আসাদে নিক্ষিপ্ত রকেটগুলো ছিল কাতিউশা শ্রেণির।

ইরাকের জনগণ যখন দেশটি থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে সোচ্চার তখন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হল।

এর আগে গত মঙ্গলবার আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে কে বা কারা বিস্ফোরক-ভর্তি দু’টি ড্রোন পাঠায়। তবে ড্রোন দু’টিকে ইরাকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করে।

২০২০ সালের জানুয়ারি মাসে মার্কিন হামলায় জেনারেল সোলাইমানির হত্যার বদলা নিতে আইন আল-আসাদ ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সূত্র: রয়টার্স, শাফাক নিউজ, টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit