শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ভ্যাকসিনবিহীনদের জীবন কারাগারের মত করে দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটিতে যারা এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি, তাদের জোর করে টিকা দেবেন না। তবে তাদের জীবনকে কারাগারের মত করে দেবেন।

স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের লে প্যারেসিয়েন পত্রিকার সাথে আলাপকালে এসব কথা বলেন ম্যক্রোঁ। খবর বিবিসির

কোনো রকম ভণিতা না করে তিনি বলেন, ‘আমি সত্যি তাদের (ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের) ঝামেলার মধ্যে ফেলতে চাই এবং আমরা এটা করে যাব শেষ পর্যন্ত।’

জোর করে জনগণকে ভ্যাকসিন দিতে চান না জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করেন, ভ্যাকসিন না নেয়া ব্যক্তিদের তা করতে না দিয়ে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করলে ভ্যাকসিন নিতে তারা উৎসাহিত হবেন।

‘‘আমি তাদের (ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের) কারাগারে পাঠাব না। তবে ১৫ জানুয়ারি থেকে টিকা না নেয়া ব্যক্তিরা রেস্তোরাঁয় যেতে পারবেন না, কফি পান করতে যেতে পারবেন না। এমনকি থিয়েটারে ও সিনেমা হলেও যেতে পারবেন না।’’

ম্যাক্রোঁর এমন বক্তব্যের তীব্র সমালোচনা শুরু করেছেন বিরোধীদলের সদস্যরা। তারা বলেছেন, সাক্ষাৎকারে তিনি যে কড়া ভাষা ব্যবহার করেছেন, একজন প্রেসিডেন্টের বক্তব্য তা হতে পারে না।

সম্প্রতি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যে কয়েকটি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তার অন্যতম ফ্রান্স। গত সপ্তাহের ‍শুরু থেকে প্রতিদিন দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit