শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

এবার ক্যামেরায় ধরা পড়ল নগ্ন ভিনগ্রহী!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  অদ্ভুত আকৃতির মাথা, নগ্ন শরীর- এমনই এক অদ্ভুত ছায়ামূর্তি ধরা পড়ল এক ব্যক্তির ক্যামেরায়। ছবিটি দেখে চমকে উঠেছিলেন তিনি। তাহলে কি সত্যিই ভিনগ্রহের প্রাণীরা আসে পৃথিবীতে? বিষয়টি নিয়ে রয়েছে নানা মত, তর্ক, বিতর্ক, বিশ্বাস-অবিশ্বাস। কিন্তু আমেরিকার মন্টানার বাসিন্দা ডোনাল্ড ব্রুমলের দাবি, তাঁর ক্যামেরায় ধরা পড়া এই ছায়ামূর্তিটি ভিনগ্রহেরই প্রাণী!

মন্টানার ডিয়ার লজ শহরেই একটি ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন ডোনাল্ড। এলাকাটিকে ‘ইউএফও ইটস্পট’ বলে দাবি করেন স্থানীয়রা। তাঁদের দাবি, এখানে মাঝেমধ্যেই ভিনগ্রহীদের যান দেখা যায়। এছাড়া ওই জায়গাটা নানা রকম ‘ভৌতিক’ কাণ্ডকারখানার জন্যও বেশ কুখ্যাত।

ডোনাল্ডের দাবি, তাঁর মূল উদ্দেশ্য ছিল আদৌ ভিনগ্রহের কোনও প্রাণী ওই এলাকায় যাতায়াত করে কি না- তা খতিয়ে দেখা। এই কাজের জন্য ডিয়ার লজের রেডগেটে একটি ক্যামেরা বসান তিনি। 

সম্প্রতি দ্য সান অনলাইনকে ডোনাল্ড জানান, প্রাথমিকভাবে তিনি ভেবেছিলেন ওটা কোনও মানুষের প্রতিকৃতি। কিন্তু ছবিটি ভাল করে খতিয়ে দেখার পরই চমকে উঠেছিলেন তিনি। 

তাঁর দাবি, ছবির প্রাণীটির মাথা বড়, অনেকটা শঙ্কু আকৃতির। চেহারার তুলনায় যা অনেকটাই বড়। গায়ে কোনও পোশাক ছিল না। অনেকটা মানবাকৃতির হলেও একে ভিনগ্রহের প্রাণী বলেই সাব্যস্ত করেন তিনি।

তবে ডোনাল্ডের এ দাবি অস্বীকার করেছেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। যদিও চিত্রপরিচালক প্যাট্রিক কাটলার দ্য সানকে জানিয়েছেন, তিনি রেডগেটের এসব ‘ভৌতিক কাণ্ড’ নিয়েই একটি তথ্যচিত্র বানাচ্ছেন। 

তাঁর দাবি, ক্যামেরায় যে অদ্ভুতদর্শন নগ্ন প্রতিমূর্তি ধরা পড়েছে- এটা রহস্যের একটা সামান্য অংশ মাত্র। এই রেডগেটে আরও অনেক রহস্য লুকিয়ে আছে, যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে। সূত্র- আনন্দবাজার অনলাইন।

কিউএনবি/অনিমা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit