শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ওমিক্রনের মাঝে বিমান চালালে তিনগুণ টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১০০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ওমিক্রন প্রকপের মধ্যে যেসব পাইলট বিমান চালানোর মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব নেবে তাদের তিনগুণ টাকা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।

বিগত বছরের ডিসেম্বর থেকেই ওমিক্রন এবং বাজে আবহাওয়ার কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এতে বড়দিনের আগে যারা উৎসবের এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিল, তাদের সেই আশা ত্যাগ করতে হয়েছে।

পাইলটরা যাতে বিমান চালাতে উৎসাহ পায়, তাই তাদের এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা দিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স।

এ ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইন্সের কার্যনির্বাহী সদস্য ব্রায়ান কুইগ্লে বলেন, ‘৩০ ডিসেম্বর থেকে আমরা এই সুবিধা চালু করেছি। ইতোমধ্যে যেসব বিমানচালক ফ্লাইট পরিচালনা করেছে তাদের তিনগুণ বেশি অর্থপ্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মূলত ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে ইউনাইটেড এয়ারলাইন্সের যে কোনো ফ্লাইট পরিচালনা করলেই তাকে এই অতিরিক্ত অর্থপ্রদান করা হবে। তবে ৩ জানুয়ারির পর, ৪ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত যদি কোনো বিমানচালক অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে, তাহলে একইভাবে তাকেও তিনগুণ বেশি অর্থপ্রদান করা হবে।

কুইগ্লে জানান, সম্প্রতি ‘এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন’ এর সঙ্গে প্রতিষ্ঠানটির একটি চুক্তি হয়েছে, যেখানে গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএনবিসির একটি প্রতিবেদন অনুযায়ী বিগত বছরের ২৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ইউনাইটেড, ডেলটা, আলাস্কা এবং অন্যান্য এয়ারলাইন্সের প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিলের পেছনের কারণ হিসেবে এয়ারলাইন্স কোম্পানিগুলো তীব্র শীতে সৃষ্ট বাজে আবহাওয়া এবং ওমিক্রনের প্রকোপকে দায়ী করেছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের বরাত দিয়ে জানা যায়, এমতাবস্থায় পাইলট এবং ক্রু সংকট কাটিয়ে উঠতে যেসব পাইলট এখনো কাজ করে যাচ্ছে তাদের মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিমানচালকরা চাইলেই তিনগুণ টাকার বিনিময়ে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে পারবে।

এ ব্যাপারে এই পর্যন্ত ‘পাইলটস ইউনিয়ন’ এর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে টাকার লোভে একজন বিমানচালক টানা ফ্লাইট পরিচালনা করলে তার মানসিক বিপর্যয় এবং দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সূত্র- এনবিসি নিউজ

কিউএনবি/রেশমা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit