শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

করোনা: ফ্রান্সে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

 

ডেস্কনিউজঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংক্রণের এবার ফ্রান্সের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ ডিসেম্বর) ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন। মহামারি শুরু হওয়ার পর গত দুই বছরে এত বেশি দৈনিক সংক্রমণ ঘটেনি দেশটিতে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার টেলিভিশনে দেওয়া শুভেচ্ছাবার্তায় দেশবাসীকে সতর্ক থাকা ও করোনাবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘মনে হয়, আমরা সবাই এটি বুঝতে পারছি যে, সামনের অনাগত সপ্তাহগুলো আমাদের জন্য কঠিন হয়ে উঠবে।’

ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় তবে ফ্রান্সে সংক্রমণের হার অনেক বেশি। গত ৩ দিন ধরে দেশটিতে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াচ্ছে দুই লাখের কোঠা। ফলে ফ্রান্স ওমিক্রনের উপকেন্দ্র বা এপিসেন্টার হয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। তবে তিনি জানিয়েছেন, আপাতত নতুন কোনো বিধিনিষেধ আরোপের কোনো পরিকল্পনা সরকারের নেই।

কিউএনবি/বিপুল/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit