মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইঁয়া আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
১৮
Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ওয়াদুদ ভূইঁয়া আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। তাইন্দং ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ইউনিয়নের ৯টি দল অংশগ্রহণ করছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় তাইন্দং উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তাইন্দং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কোরমা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
তাইন্দং ইউনিয়ন বিএনপির সদস্য ও দপ্তর সম্পাদক মো. তৌফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, খাগড়াছড়ি ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সুলতান আহমেদ এবং তাইন্দং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধনী ম্যাচে মুসলিমপাড়া একাদশ ও বাজারটিলা একাদশ মুখোমুখি হয়। টুর্নামেন্টে তাইন্দং ইউনিয়নের মোট ৯টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, “খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে।”
তিনি আরও বলেন, “তাইন্দংয়ের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি যে আগ্রহ রয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুবকদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।