শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ম্যাকাইয়ে যা হয়েছে তা আগে কখনও দেখেনি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে মহা ব্যাটিং বিপর্যয় দেখেছিল বাংলাদেশ। টেনেটুনে সেবার পঞ্চাশ পার করেছিল। দ্বিতীয় ইনিংসে দৃশ্যপট পাল্টায়নি। একটু ভালো খেললেও শতরান পেরোতে পারেনি টাইগাররা। দুই ইনিংসের এবারই প্রথমবার বাংলাদেশের ইনিংস শতরান পেরোয়নি।

নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতায় ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার দ্বিতীয় টেস্টে হার এসেছে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে। মাত্র পাঁচ সেশনের খেলায় কখনও চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। 

তবে শেষটা ভালো না হলেও আগের টেস্ট জয়ের কারণে দুই টেস্টের সিরিজের ফল দাড়িয়েছে ১-১ ব্যবধানে। কিন্তু ম্যাকাইয়ে তেতো দুটি ইতিহাস গড়েছে টাইগার দল। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই ১০০ রানের কমে গুটিয়ে তো গেছেই তারপর দেখেছে বড় হার।

সাদা পোশাকের ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এই প্রথম দুই দিনে টেস্ট হারল। এর আগে দুই দিনের টেস্ট হয়েছে ২৮টি। গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অ্যাশেজ সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হয়েছে। বাংলাদেশ এবার প্রথমবার হারল।

ম্যাকাই টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১৫৯ রান। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই কোনো ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যান্টিগা টেস্টে দুই ইনিংস মিলিয়ে করা ১৮৭ রান ছিল এতদিনের সর্বনিম্ন। 

দুই দিনের দুই ইনিংসেই বাংলাদেশ পড়ে ব্যাটিং ব্যর্থতায়। টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশ পিছিয়ে থেকে শুরু করে পড়ে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়। তাতেই আসে বড় হার। সঙ্গে লজ্জার কয়েকটি রেকর্ডও।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit