বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

সিলেটের ওসমানীনগরে এক প্রবাসী পৈত্রিক জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে এক প্রবাসীর পৈত্রিক জমি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসী মুহিবুর রহমান খাগদিওর গ্রামের (পূর্ব পাড়া) মৃত মতছির আলীর ছেলে। পপ্রায় ৩০ বছর ধরে বিদেশে অবস্থান করার সুযোগে একটি স্থানীয় প্রভাবশালী চক্র তার পৈত্রিক রেকর্ডীয় জমি  বেআইনিভাবে দখল করে নিয়েছে বলে জানা গেছে।

অভিযোগে প্রকাশ,খাগদিওর ছিক্কাপাড়া গ্রামের বাহরাম খান ও সমছু খান,উভয় পিতা-মৃত মদরিছ আলী এবং জয়নাল খাঁন,পিতা- সমছু খাঁন এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ওই প্রবাসীর মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখেন এবং নানা ভাবে হয়রানি চালিয়ে আসছেন। ভূক্তভোগী প্রবাসীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন,এই বিষয়ে ইতিপূর্বে ওসমানী নগর থানায় একটি লিখিত অভিযোগ-ও দায়ের করেছেন।

এ ঘটনায় প্রতিকার এবং জবর দখলকৃত জমি পুণরুদ্ধারের দাবিতে ভূক্তভোগী পরিবার বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে সিলেট জেলা প্রশাসক (ডিসি) বরাবর গত ১৩ আগষ্ট ২০২৬ইং একটি লিখিত আবেদন করেছেন। ভুক্তভোগী প্রবাসী মুহিবুর রহমানের দাবি, দ্রুত তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসন যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

তিনি আরোও বলেন, জয়নাল খান একজন বেপরোয়া, উসৃংখল ও উগ্র  মেজাজের মানুষ। হুমকি-ধমকি সহ প্রাণ নাশের ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন প্রতি নিয়ত। তাছাড়া জয়নাল খান মোটা অংকের চাঁদা দাবি করে আসছেন, চাঁদা দিলে তিনি জায়গা দখলমুক্ত করবেন বলে হুশিয়ারী প্রদান করেন। এই বিষয় নিয়ে প্রবীণ ব্যক্তি ভূক্তভোগী মুহিবুর রহমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit