মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট শুরুর আগে পাকিস্তানের জাতীয় সংগীত পরিবেশনের জন্য টানা ছয় মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট। এর আগে ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ গাওয়ার সময়ও বাংলা উচ্চারণ আয়ত্ত করতে আলাদা প্রস্তুতি নিয়েছিলেন এই মেজ্জো-সোপ্রানো।

বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসর ও বড় অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের জন্য পরিচিত লরা। এবার ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট শুরুর আগে লিডসের হেডিংলিতে পাকিস্তানের জাতীয় সংগীত গেয়ে শোনান তিনি। তার উর্দু উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও গানটির জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছিলেন লরা।
সম্প্রতি দ্য অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অন্য দেশের জাতীয় সংগীত গাওয়ার প্রস্তাবকে তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে নেন। বিশেষ করে ভারত ও পাকিস্তানের জাতীয় সংগীত তার কাছে বেশ চ্যালেঞ্জিং।
লরা বলেন, ‘যে কোনো দেশের জাতীয় সংগীত গাওয়ার আমন্ত্রণ পাওয়া আমার জন্য সম্মানের। আমি কখনো এটিকে হালকাভাবে নিই না। ভারত ও পাকিস্তানের জাতীয় সংগীত বড় চ্যালেঞ্জ। তাই প্রস্তাব পাওয়ার পর হ্যাঁ বলার আগে আমাকে নিশ্চিত হতে হয় যে আমি এটি যথাযথভাবে পরিবেশন করতে পারব।’
পাকিস্তানের জাতীয় সংগীতের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার হাতে শেখার জন্য যথেষ্ট সময় আছে কি না, সেটিও নিশ্চিত করতে হয়। গত ছয় মাস ধরে আমি উর্দু শিখছি।’
লরার মতে, পরিচিত ভাষায় কোনো গান গাওয়া এবং অপরিচিত ভাষায় একটি দেশের জাতীয় সংগীত পরিবেশন করা এক বিষয় নয়। কারণ জাতীয় সংগীতের সঙ্গে একটি দেশের মানুষের আবেগ, ইতিহাস ও জাতীয় পরিচয় গভীরভাবে জড়িয়ে থাকে।
তিনি বলেন, ‘এটি শুধু একটি গান গাওয়ার বিষয় নয়। এটি আমার জন্য বিশাল সম্মানের। আমি শুধু আশা করি, গানটির প্রতি যথাযথ সম্মান দেখাতে পারব।’
পাকিস্তানের আগে ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ও পরিবেশন করেছেন লরা। ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজে তিনি ভারতীয় জাতীয় সংগীত গেয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে লরা বলেন, ‘ভারতের জাতীয় সংগীত প্রথমবার গাওয়াটা সম্ভবত আমার জীবনের সবচেয়ে নার্ভাস মুহূর্ত ছিল।’
‘জন গণ মন’ পরিবেশনের আগে দীর্ঘ সময় ধরে গানটির রেকর্ডিং শুনেছিলেন তিনি। পাশাপাশি বাংলা ভাষাভাষী কয়েকজনের কাছ থেকে উচ্চারণ, বাক্যবিন্যাস ও শব্দের অর্থ বোঝার চেষ্টা করেন।
লরা বলেন, ‘আমি অনেক সময় ধরে ভারতীয় জাতীয় সংগীতটি শুনেছি। পাশাপাশি দু-তিনজন মানুষের সঙ্গে সময় কাটিয়েছি, যারা ভাষাটি বলতে পারেন। তাদের কাছ থেকে উচ্চারণ, বাক্যবিন্যাস ও শব্দগুলোর অর্থ বোঝার চেষ্টা করেছি।’
ক্লাসিক্যাল সংগীতের প্রশিক্ষণে সাধারণত ইতালীয় ও জার্মান ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হলেও বিভিন্ন দেশের জাতীয় সংগীত পরিবেশন করতে গিয়ে নতুন নতুন ভাষা ও উচ্চারণ শিখতে হয় বলে জানান লরা।
তার মতে, একজন শিল্পীর এই প্রস্তুতির বড় অংশই দর্শকের চোখের আড়ালে থেকে যায়। পাকিস্তানের জাতীয় সংগীত গাওয়ার জন্য ছয় মাস ধরে উর্দু শেখার ঘটনাটিও তাই শুধু একটি গান শেখার গল্প নয়; বরং অন্য একটি দেশের ভাষা, সংস্কৃতি ও জাতীয় আবেগের প্রতি সম্মান জানানোর প্রচেষ্টা।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit